পানি নিষ্কাশন ও শহর রক্ষা বাঁধের দাবীতে বিএনপি’র মানববন্ধন ॥ বরিশাল নগরী উন্নয়নের নামে শত কোটি টাকা লোপাটের অভিযোগ সরোয়ারের
বরিশাল টুডে ॥ নগরীতে পানি নিষ্কাশনের দাবীতে মানববন্ধন করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১২টায় বর্ষন উপেক্ষা নগরীর সদর রোডে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা কালে মহানগর বিএনপি’র সভাপতি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এমপি বলেন সাবেক মেয়র নগরী উন্নয়নের নামে শত কোটি টাকা লোপাট করে মানুষকে ধোকা দিয়েছে। তিনি বলেন ড্রেন নির্মাণের বিস্তারিত →
সর্বশেষ
বরিশালে বাস চাপায় মা নিহত, ছেলে আহত
বরিশাল টুডে ॥ বরিশালের উজিরপুর উপজেলায় বাস চাপায় মুক্তা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে তার তিন বছরের শিশু পুত্র আবদুল্লাহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গুঠিয়া পূর্ব নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। নিহত মুক্তা বেগম বিস্তারিত →
বরিশালে গাছ চাপায় বৃদ্ধ নিহত, আহত-২
হানিফ হোসেন ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় গাছের নিচে চাপা পড়ে একজন নিহত ও দু’জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উজিরপুর উপজেলার আটিপাড়া সেনের বাড়ির একটি চায়ের দোকানে গাছ পড়লে মতি হাওলাদার (৬৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আহত হয় জয়শ্রী এলাকার ব্যবসায়ী ইউসুফ আলী ও তানবির। স্থানীয়রা জানায় সকালে প্রচন্ড বৃষ্টি ও দমকা হাওয়া শুরু বিস্তারিত →
বরিশালে ব্যবসায়ীদের কাছ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিবি’র ইন্সপেক্টর মাসুমকে সাসপেন্ড করে রংপুরে ক্লোজ
বরিশাল টুডে ॥ বরিশালে ব্যবসায়ীদের ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিবি পুলিশের সেই আলোচিত ইন্সপেক্টর মাসুমকে শেষ পর্যন্ত মঙ্গলবার সাসপেন্ড করে রংপুর ডিআইজি অফিসে ক্লোজ করা হয়েছে। তার টিমের অপর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তিনজনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ৯ জনকে রাখা হয়েছে নজরদারীতে। শুধু মাত্র এসি রিয়াজ রয়েছেন বহাল তরবিয়তে। বিস্তারিত →
মহানগর বিএনপি’র বিরাগভাজন যুবদল ॥ কর্মীদের ক্ষোভ
বরিশাল টুডে ॥ মহানগর বিএনপি’র বিরাগভাজন হওয়ায় বঞ্চিত হচ্ছে মহানগর যুবদল। বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে সরোয়ার-কামালের দীর্ঘ এক যুগের দ্বন্দ্বের অবসান ঘটলেও মহানগর যুবদল থেকে যাচ্ছে বঞ্চিত। মহানগর যুবদলের নেতা-কর্মীরা জানান আহসান হাবিব কামালের পক্ষে মহানগর বিএনপি’র পক্ষ থেকে নগরীর ৩০টি ওয়ার্ড সহ সকল অঙ্গসংগনের সভায় তাদের দাওয়াত কিংবা জানানো হয়নি। এছাড়া যে কোনো কর্মসূচীতে বিস্তারিত →
নলছিটিতে লঞ্চ থেকে পড়ে বেঁচে গেলেন গৃহবধূ
আবুল হাসান মৃধা,নলছিটি : নলছিটিতে ঢাকা থেকে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে অলৌখিক ভাবে বেঁচে গেছেন এক গৃহবধূ। বেঁচে যাওয়া গৃহবধূর নাম রুনু আক্তার(৩৫)। সে নলছিটি পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের বাসিন্দা।রুনু আক্তারের নিকট আতœীয় সোমা বেগম জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশালগামী এম ভি সুরভী-৭ লঞ্চে স্বামী ও ছেলেকে নিয়ে আসার পথে রাত দেড় বিস্তারিত →
২১ বছর পলাতক থাকার পর বরিশালের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার
নয়ন আহমেদ ॥ বাবুগঞ্জ উপজেলার ব্রাহ্মনদিয়া গ্রামের চাঞ্চল্যকর নাদের আলী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনু মিয়া দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কাফরুল থানার শাহআলী প্লাজা থেকে গ্রেফতার হয়েছে। বাবুগঞ্জ থানার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই মোঃ রুস্তুম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনু মিয়াকে (৫২) গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত →
বরিশালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় তিন আসামির জামিন লাভ
হানিফ হাসান ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী থাকাকালীন ২০০৪ সালে দক্ষিণাঞ্চলে সফরকালে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে তার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার ৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছিলো। ঐ আসামিদের মধ্যে তিনজন বুধবার জামিন লাভ করেছে। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২০ জুলাই গৌরনদী থানায় দায়ের করা মামলায় গত ১৯ বিস্তারিত →
বিসিসি নির্বাচন বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ’র সংখ্যা বাড়ছে
মোঃ মজিবর রহমান (নাহিদ) : বিসিসি নির্বাচনে বাতিল হওয়া ১১ কাউন্সিলের প্রার্থী মধ্যে ২নং ওয়ার্ডের আহছান উল্লাহ, ১৪নং ওয়ার্ডের শাকিল হোসেন পলাশ ও ২৯নং ওয়ার্ডের কবীর হোসেন হাওলাদারের পর ২৩নং ওয়ার্ডের রেজাউল কবীর রেজবী চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এছাড়াও উচ্চ আদালত থেকে মনোনয়ণ বৈধ’র রায় এনেছেন ১নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী সৈয়দ সাইদুল বিস্তারিত →













